এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী মনন বিকাশে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্ভাবনী মেলা-২০২৬। নতুন ভাবনা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং বাস্তবমুখী উদ্ভাবনের সমন্বয়ে আয়োজিত এ মেলা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৫টি শিক্ষামূলক ও উদ্ভাবনী স্টল স্থাপন করা হয়। প্রতিটি স্টলে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিনির্ভর প্রকল্প এবং বাস্তব জীবনের সমস্যার সমাধানভিত্তিক বিভিন্ন মডেল উপস্থাপন করেন।
বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পগুলো দর্শনার্থী ও বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। তাদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও সমস্যা সমাধানের দক্ষতা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল হতে হবে। নতুন চিন্তা ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমেই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী বলেন, শিক্ষার্থীদের ভেতরে যে অসাধারণ মেধা ও সম্ভাবনা রয়েছে, এই ধরনের আয়োজন তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের সমস্যা চিহ্নিত করে তার সমাধান খুঁজে বের করার মানসিকতা গড়ে তুলতে হবে। উদ্ভাবনী চিন্তাই একটি জাতিকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষার্থীদের মধ্যে সেই চিন্তার বীজ বপনের জন্যই এ আয়োজন।
স্বাগত বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব সৃষ্টি করা এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উপস্থাপনা আমাদের আশাবাদী করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল আহমেদ, সেক্রেটারি এস এম হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের নতুন কিছু শেখার সুযোগ সৃষ্টি করে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্ভাবনী কাজ করার অনুপ্রেরণা জোগায়।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ১২ জুন, ২০২৬
নীলফামারী | ১২ জুন, ২০২৬
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
নোয়াখালী | ১২ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।