এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রামে পূবালী ব্যাংক পিএলসি মালীগ্রাম উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ: একদেশ এক QR, লেনদেনে বাংলা QR’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক গ্রাহক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে মালীগ্রাম বাজার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. তানিম হোসাইন, পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও আরআরএম এস. কে. মারুফ হাসান, পূবালী ব্যাংক ভাঙ্গা শাখার ব্যবস্থাপক দেবাশিস বোস, চান্দ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহম্মেদ এবং মালীগ্রাম আব্দুর রশিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বাহার।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পূবালী ব্যাংক পিএলসি মালীগ্রাম উপশাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম।
আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেন ব্যবস্থার প্রসারে কিউআর (QR) কোডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 'বাংলা কিউআর' ব্যবহারের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও অত্যন্ত সহজে আর্থিক লেনদেন সম্পন্ন করা সম্ভব। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহক উভয়ই সমানভাবে উপকৃত হবেন, যা স্মার্ট বাংলাদেশ গঠনের পথকে আরও সুগম করবে।
ক্যাম্পেইনে স্থানীয় বাজারের ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান থেকে উপস্থিত ব্যবসায়ীদের কিউআর-ভিত্তিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয় এবং সাধারণ গ্রাহকদের মাঝে ডিজিটাল পেমেন্ট পদ্ধতির বিভিন্ন সুবিধাজনক দিক তুলে ধরা হয়।
জুলাই ১৫, ২০২৬
মার্চ ১৮, ২০২৫
জুলাই ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।