এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুবঋণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদপুরে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের উপপরিচালক এএসএম মইনুল আহসান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন। এছাড়া যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন যুব উদ্যোক্তা তানিয়া পারভীন এবং প্রধানমন্ত্রীর ভলান্টিয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণ সংগঠক নীরব ইমতিয়াজ শান্ত।
আলোচনা সভায় বক্তারা বলেন, “একটি সমৃদ্ধ ও উন্নত দেশ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। তরুণ প্রজন্মকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে স্বাবলম্বী করে তুলতে হবে।” তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণসুবিধা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
একই সঙ্গে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন বক্তারা।
অনুষ্ঠান শেষে সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় পাঁচজন তরুণ যুব সংগঠককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচজন উদ্যোক্তার মাঝে যুবঋণ বিতরণ করা হয়।
পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
জুলাই ১২, ২০২৫
সেপ্টেম্বর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ১১, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।