এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের তালমা ব্রিজ ও তালমা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তালমা ব্রিজ এলাকায় সেলিম মৃধার দখলে থাকা একটি অবৈধ দোকানের স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে তালমা বাজারের রিপন মিয়ার বেকারিতে অভিযান চালিয়ে মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।
এ সময় নগরকান্দা থানার এসআই ইরানুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।