ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ ওসি রাসুল সামদানী আজাদসহ নগরকান্দার তিন কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ ওসি রাসুল সামদানী আজাদসহ নগরকান্দার তিন কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান

আইনশৃঙ্খলা রক্ষা, মাদক দমন ও পেশাগত দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ। একই সঙ্গে দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য ওই থানার আরও দুই উপ-পরিদর্শককে (এসআই) সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

100

সম্মাননা পাওয়া অপর দুই কর্মকর্তা হলেন নগরকান্দা থানার এসআই শহিদুল ইসলাম ও এসআই ইরানুল ইসলাম।

সম্প্রতি জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার শাহ মোহাম্মদ মিয়াজী আনুষ্ঠানিকভাবে ওসি রাসুল সামদানী আজাদসহ তিন কর্মকর্তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

জানা গেছে, নগরকান্দা থানায় যোগদানের পর থেকেই ওসি রাসুল সামদানী আজাদের নেতৃত্বে থানা এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও আইনি সেবার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় থানার সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা এসেছে। 

পুলিশের এমন তৎপরতা ও দায়িত্বশীলতায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। ফলে জনমনে যেমন নিরাপত্তাবোধ বেড়েছে, তেমনি পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থাও সুদৃঢ় হয়েছে।

সম্মাননা প্রাপ্তির পর ওসি রাসুল সামদানী আজাদসহ পুরস্কৃত কর্মকর্তারা জানান, এই স্বীকৃতি তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি দায়বদ্ধ ও উৎসাহিত করবে। আগামীতেও জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও মাদক-সন্ত্রাসমুক্ত নগরকান্দা গড়তে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সচেতন মহলের মতে, ভালো কাজের এমন ধারাবাহিক মূল্যায়ন পুলিশ সদস্যদের মনোবল বাড়ানোর পাশাপাশি আরও দায়িত্বশীল হয়ে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে অনুপ্রেরণা জোগাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।