এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কানাইপুর বাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে কানাইপুর বাজার গোরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এন ডি পরিবহন বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৮৭) ও মাগুরাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯১৩৬) মুখোমুখি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের পাঁচ যাত্রী আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—
১. মো. নজরুল (৫৬), পিতা: আব্বাস আলী, গ্রাম: গোবিন্দপুর, জেলা: ঝিনাইদহ।
২. খলিল মিয়া (৪৫), পিতা: ওসমান মিয়া, গ্রাম: সরদারপাড়া, কোতোয়ালী, ফরিদপুর।
৩. হাসানুর রহমান (৩০), পিতা: লিয়াকত, থানা: শৈলকুপা, জেলা: ঝিনাইদহ।
৪. মারজিয়া (১৬), পিতা: তমির মোল্লা, গ্রাম: পাঁচ কমলাপুর, জেলা: চুয়াডাঙ্গা।
৫. সাফিয়া (৩৫), পিতা: তমির মোল্লা, গ্রাম: পাঁচ কমলাপুর, জেলা: চুয়াডাঙ্গা।
দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক এবং সহকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত বাস ও ট্রাক করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
মে ১২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।