এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উৎসবমুখর পরিবেশে ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটি কাপ্তাই কে.আর.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. মোঃ রহমত উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সামছুজ্জামান চৌধুরী রকি।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন,
"শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা গড়ে তুলতে সহায়তা করে। মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) ও প্রশাসন বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল মাহমুদ, কে.আর.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম, কেপিএম লিমিটেড সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সমাজসেবক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।
সমাজসেবক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক।
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘ লাফসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট এবং নাচ, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করে। বিকেলের অধিবেশনে বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষাংশে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সুধীজনকে মুগ্ধ করে। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এদিন এক মিলনমেলায় পরিণত হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।