এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়া থেকে ১৫০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে গত ২ ফেব্রুয়ারি (২০২৬) পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে এসআই (নিঃ) মো. আ. মুত্তালিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল আশুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ শামীম শেখ (৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম রাজবাড়ী জেলার পাংশা থানার মৈশালা গ্রামের মো. আ. কাদের শেখের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার শুটিংবাড়ি এলাকায় জনৈক রনির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ জানায়, শামীম একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে এর আগেও ৩টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে এসআই (নিঃ) মো. মতিউর রহমানের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে আশুলিয়ার শিমুলিয়া দিঘিরপাড় এলাকা থেকে মো. জাফর কাজী (২৮) নামের আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জাফর আশুলিয়ার দিঘিরপাড় পূর্বপাড়া এলাকার মো. সিরাজ কাজীর ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অক্টোবর ১৮, ২০২৫
ফেব্রু ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।