এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে একটি দুইতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ৭টা ২০ মিনিটে মন্ডল মার্কেট সংলগ্ন বাদিয়ারপাড় এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে আশপাশ এলাকা কেঁপে ওঠে, পার্শ্ববর্তী ভবনের জানালার কাঁচ পর্যন্ত ভেঙে যায়।
দগ্ধরা হলেন—জাহানারা (৩৮), জুয়েল (২৩), শান্ত (২২), হাওয়া আক্তার (২৪), জহুরুল ইসলাম (২৫) ও নাসির (৩৯)। তাদের মধ্যে নাসির প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন, বাকি পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল মিয়া নামের এক ব্যক্তি অপরিকল্পিতভাবে এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ভবনটি নির্মাণ করেন। এটি পরবর্তীতে ভাড়াটিয়াদের জন্য ব্যবহার করা হচ্ছিল। নিচতলায় অবস্থানকারী জহুরুল ইসলাম সকালে চুলা ধরানোর সময় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ভবনটি ধসে পড়ে এবং আগুন ধরে যায়।
ভবনের ম্যানেজার শামীম মিয়া জানান, “নিচতলার রাইজারে গ্যাস লিক হচ্ছিল। জানালা-দরজা বন্ধ থাকায় সারা রাত ধরে গ্যাস জমে ছিল। সকালে চুলা জ্বালাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।”
স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ম্যানেজার হারুন ওর রশিদ বলেন, “গুরুতর অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”
জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার জানান, “রান্নার চুলা জ্বালানোর সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটায়। এটি কোনো সিলিন্ডার বিস্ফোরণ ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কাজ পরিচালনা করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, অবকাঠামোগত নিরাপত্তা ছাড়াই এমন ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে প্রশাসনের পর্যবেক্ষণের অভাব রয়েছে। এর আগেও আশুলিয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানান তারা। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ডিসেম্বর ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।