এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে থানচি উপজেলা নারী ফুটবল দল। ফাইনালে বান্দরবান সদর উপজেলা দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে তারা শিরোপা নিজেদের করে নেয়।
গতকাল শনিবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দারুণ ছন্দ ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় থানচির মেয়েরা। মাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে নির্ধারিত সময়ে তারা দুটি গোল করে দলের সহজ জয় নিশ্চিত করে। অন্যদিকে বেশ কয়েকবার চেষ্টা করেও বান্দরবান সদর উপজেলা দল গোলের দেখা পায়নি। ফলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে থানচি।
বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান সদর জোনের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সার্বিক সহযোগিতা করছে বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচটি সম্পন্ন হয়েছে।
ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবির অধিনায়ক ও বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, ২৮ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ (পিএসসি), মেজর সৈয়দ রবিউল ইসলাম, ক্যাপ্টেন মো. মহিবুল্লাহ, ক্যাপ্টেন কাজী সাদমান এবং ক্যাপ্টেন সামিউল ইসলাম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চট্টগ্রাম অঞ্চলের নির্বাচক মো. হায়দার কবির (প্রিন্স), বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার নুসরাত সাইমা জিনিয়া এবং বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল।
মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক এবং প্রায় আড়াইশো থেকে তিনশো ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে নারী দলের এই উপভোগ্য ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বিনোদন | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৪ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৪ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।