এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও রোমাঞ্চকর ‘ডোঙা নৌকার বাইচ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের বিলে এ ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। পানির বুকে ডোঙার তীব্র গতির লড়াই আর বিলের দুই পাড়ে সমবেত শত শত দর্শকের উল্লাসে পুরো এলাকা রূপ নেয় উৎসবের আমেজে।
সরেজমিনে দেখা যায়, বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গেই দূর-দূরান্ত থেকে নানা বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা বিলের পাড়ে জড়ো হতে থাকেন। ক্ষিপ্র গতিতে বৈঠা চালিয়ে প্রতিযোগীরা যখন ডোঙা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন চারদিকে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। দর্শকদের হাততালি আর হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বিল প্রান্তর। এই আনন্দঘন মুহূর্ত স্মরণীয় করে রাখতে অনেককেই মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক প্রাচীন ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। ব্যস্ত জীবনে মানুষের মনে কিছুটা নির্মল আনন্দ দিতে এবং নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে ডোঙা নৌকার এই আয়োজন অনন্য ভূমিকা রেখেছে।
স্থানীয়রা আরও জানান, এমন আয়োজন গ্রামবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। গ্রামবাংলার এই চিরচেনা রূপ ও ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই যেন এমন আয়োজন অব্যাহত থাকে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বিনোদন | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৪ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৪ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।