আত্রাইয়ে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এমপি ও পুলিশ সুপারের মতবিনিময়

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৪ অক্টোবর, ২০২৬ ৭:৩২ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এমপি ও পুলিশ সুপারের মতবিনিময়

নওগাঁর আত্রাইয়ে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) আত্রাই উপজেলা অডিটোরিয়ামে আত্রাই থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহবুব আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

মতবিনিময় সভায় মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি সাইবার অপরাধ থেকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব, যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলিসহ আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী কর্মরত মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন স্কুল এর শিক্ষার্থীগণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।