এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর ও আত্রাই থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার পলাতক ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পরে শনিবার (৫ জুলাই) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাকানিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি আবুল কালাম আজাদ (৪৫) কে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আলেফ আলীর ছেলে।
একই রাতে উপজেলার সিম্বা গ্রামের মাসুদ রানার স্ত্রী ছালমা বিবি (৩৯) ও বোহার গ্রামের আব্দুল মমিনের ছেলে আবু সাঈদ (২০) কে গ্রেফতার করা হয়। তারা নিয়মিত মামলার আসামি ছিলেন বলে নিশ্চিত করেন ওসি।
আত্রাই থানার পুলিশ জানায়, শুক্রবার রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মাদক মামলার পলাতক আসামি হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলার শেখপাড়া গ্রামের সৈয়দ আলী (৩০) কে আটক করা হয়।
এছাড়া আদালতের পরোয়ানায় গ্রেফতার হন— হাটকালুপাড়া গ্রামের শ্যামল চন্দ্রের ছেলে সাধন চন্দ্র (২৩), পারব্রজপুর গ্রামের আইনুল আলীর ছেলে জেনাবুল ইসলাম রুবেল (২৭), বড়শিমলা গ্রামের আমির আলীর ছেলে জালাল উদ্দীন (২৮), সাহেবগঞ্জ এলাকার আব্দুল মান্নানের ছেলে মিলন ওরফে করণ (৩৩)।
গ্রেফতারকৃতদের সবাইকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জুলাই ১৭, ২০২৬
মার্চ ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।