এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে রাণীনগর উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ এছাহক আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মেজ বাউল হক লিটন ও সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
সভায় প্রধান বক্তা ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, সাবেক ছাত্রনেতা ও শ্রমিক দলের সম্পাদক নাসির উদ্দীন টনি, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বর্ধিত সভায় আগামী নির্বাচনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং মাঠপর্যায়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।