এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ হাঁপানিয়া ও রহনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট বিওপির টহল দল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ভারতীয় মদ জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এপ্রিল ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।