এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর ধামইরহাট উপজেলার খড়মপুর গ্রামে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট থানার খড়মপুর গ্রামের বাসিন্দা চাঁদ সুলতানা (৬৫) দীর্ঘদিন ধরে তার দুই ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিমের (৩৫) নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। সম্প্রতি সম্পত্তি তাদের নামে লিখে দিতে অস্বীকৃতি জানালে তারা মাকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ওঠে।
বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপারের নজরে এলে তিনি বয়স্ক ব্যক্তিদের ওপর নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত দুই ভাই দীর্ঘদিন ধরে তাদের মায়ের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার না করলে বৃদ্ধা চাঁদ সুলতানার ওপর আরও নির্যাতনের আশঙ্কা ছিল। এ কারণে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ধর্তব্য অপরাধ প্রতিরোধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আব্দুল মমিন ও আব্দুল মুকিমকে গ্রেফতার করা হয়।
গতকাল রবিবার তাদের নওগাঁর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল বৃদ্ধ মায়ের প্রতি এমন আচরণের নিন্দা জানিয়ে বয়স্কদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাদারীপুর | ৩০ জুলাই, ২০২৬
ফুটবল | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
মৌলভীবাজার | ৩০ জুলাই, ২০২৬
ঢালিউড | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।