এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠকে বসেছেন ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। আজ রোববার (১৪ জুন) বিকেল চারটায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসলামী ব্যাংকের চলমান সার্বিক পরিস্থিতি এবং ব্যবসায়িক কার্যক্রমের হালনাগাদ অবস্থা গভর্নরকে অবহিত করতেই মূলত এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছে।
এই বৈঠকে ইসলামী ব্যাংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিয়েছে। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)। তাঁর সঙ্গে আরও রয়েছেন ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে গভর্নরের সামনে তুলে ধরবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।