এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটের সামনে প্রকাশ্যে মানববন্ধন ও কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি প্রদর্শন করা হয়। এই কর্মসূচি থেকে সংগঠনটি ৬ দফা দাবি উত্থাপন করে।
ছাত্রলীগের ৬ দফা দাবিগুলো হলো:
১. সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও বহিষ্কারাদেশ বাতিল।
২. কোটা আন্দোলনের নামে দলীয় নিয়োগ বন্ধ করা।
৩. ছাত্রলীগের রাজবন্দিদের ‘শোন অ্যারেস্ট’ বন্ধ করে নিঃশর্ত মুক্তি প্রদান।
৪. নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন এবং অনলাইনে নারী হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৫. শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিচার এবং শিক্ষকদের মর্যাদা পুনরুদ্ধার।
৬. হামের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের ফাঁসি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ‘ঐতিহাসিক ৬ দফার চেতনা ধারণ করেই আমরা এই কর্মসূচি পালন করেছি। ৫ আগস্টের পর থেকে ছাত্রলীগের নেতাকর্মী ও স্বাধীনতার পক্ষের শিক্ষকরা যে মামলা-হামলার শিকার হচ্ছেন, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।’
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে দমানো যাবে না। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য:
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমি আনুষ্ঠানিকভাবে অবগত নই, তবে বিষয়টি জেনেছি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসনিক সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির ব্যানারে বিচ্ছিন্ন কর্মসূচি পালনের খবর পাওয়া যাচ্ছে।
নভেম্বর ৩, ২০২৫
নভেম্বর ১৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
বাংলাদেশ | ৯ জুন, ২০২৬
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।