এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচনে অংশগ্রহণের শর্ত:
উপদেষ্টা স্পষ্ট করেন যে, যেহেতু বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তাই কোনো ব্যক্তি দলের পদ-পদবী ব্যবহার করে বা দলীয় পরিচয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে ব্যক্তিগত পরিচয়ে নির্বাচন করতে কোনো বাধা নেই।
তিনি বলেন, “একজন ব্যক্তি নির্দলীয় পরিচয়ে নির্বাচনে অংশ নিতে পারেন, যদি তিনি নির্বাচন কমিশনের নির্ধারিত সকল শর্ত পূরণ করেন। তবে নির্বাচনী প্রচারণায় তিনি যদি আওয়ামী লীগের এজেন্ডা বা দলীয় প্রচার চালান, সেটি সমস্যা হিসেবে বিবেচিত হবে।”
তিস্তা প্রকল্প ও ভারত প্রসঙ্গ:
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ডা. জাহেদ উর রহমান জানান, তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণের জন্য প্রায় ২০ হাজার কোটি টাকা প্রয়োজন। বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন করতে সক্ষম। তবে এ প্রকল্পে অন্য কোনো দেশ সহায়তা করতে চাইলে সেই সুযোগও রাখা হবে।
এছাড়া ভারত থেকে ‘পুশইন’ বা লোক পাঠানোর বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে এটি করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির অংশ হিসেবেই মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে। আশা করছি, দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে দ্রুতই এই সমস্যার সমাধান হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।