৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৫ অক্টোবর, ২০২৬ ৮:০৫ পিএম
শেয়ার করুন:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় লংমার্চ সফল করার লক্ষ্যে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের জেলা শাখার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শহরের বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

১১ দলীয় ঐক্যের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা বদরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন জোটের সহকারী সদস্যসচিব অধ্যাপক আব্দুল ওহাব। 

সভায় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের জেলা মুখপাত্র ও বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। 

বৈঠকে আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সঙ্গে কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে নেতাকর্মীদের মাঝে দায়িত্ব বণ্টনসহ বিস্তারিত আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।