এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে আনুমানিক সাত লাখ টাকার মাদকদ্রব্য। র্যাব-১০ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম অভিযানটি চালানো হয় রবিবার (১৫ জুন) বিকাল আনুমানিক ২টা ৪৫ মিনিটে। র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজার সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় দোলা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৯৪৫) তল্লাশি করা হয়। বাসটির মালামাল রাখার বক্সে থাকা একটি নেভি ব্লু রঙের লাগেজ (ট্যাগ নম্বর- ২০৫৮৮৫) থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা।
এই ঘটনায় র্যাব দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— রাবেয়া বেগম (৩৭), স্বামী মানিক মিয়া, সাং- মঈনপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং জাহেনারা বেগম (৬০), স্বামী মৃত মানিক মিয়া, সাং- দেউষ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।
পরে একই দিন বেলা আনুমানিক ৪টা ১০ মিনিটে র্যাব-১০ এর আরেকটি আভিযানিক দল ভাঙ্গা থানাধীন নাজিরপুর এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
এই অভিযানে গ্রেফতার হন আরও দুই মাদক ব্যবসায়ী। তারা হলেন— মো. জামাল উদ্দিন (৪৩), পিতা- মো. নুরুল আমিন, সাং- জয়কৃষ্ণপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী এবং মো. সোহেল শেখ (৩২), পিতা- মো. সামসেল শেখ, সাং- ডাঙ্গী বাঙ্গালকান্দি, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এপ্রিল ৪, ২০২৫
মার্চ ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
মধ্যপ্রাচ্য | ৯ আগস্ট, ২০২৬
সিলেট | ৯ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।