বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও বেঞ্চ বিতরণ, এসএসসি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৬ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও বেঞ্চ বিতরণ, এসএসসি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও অকৃতকার্য শিক্ষার্থীদের সঙ্গে এক অনুপ্রেরণামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাযহারুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম এবং বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, শুধু মুখস্থ বিদ্যার ওপর নির্ভর না করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বাস্তবমুখী দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। এ সময় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। 

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বেঞ্চ এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।