এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পৌরসভার উদ্যোগে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালিয়ে পৌরসভার বেদখল হওয়া জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের গোয়ালচামট হাজরাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে হাজরাতলা এলাকার বাসিন্দা কবির চৌধুরীর অবৈধ দখলে থাকা পৌরসভার প্রায় ০.২৫ শতাংশ (এক শতাংশের চার ভাগের এক ভাগ) জমি উদ্ধারে নামেন পৌর কর্তৃপক্ষ। অভিযান চলাকালে সেখানে অবৈধভাবে গড়ে তোলা একটি ব্যবসা প্রতিষ্ঠান এসকাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দিয়ে জায়গাটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোঃ হাই জকি, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, পৌরসভার সমাজ উন্নয়ন বিষয়ক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লাইজিং হোসেন রাজু, হিসাবরক্ষক কৃষ্ণ কুমার সাহা এবং কনজারভেন্সি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
পৌর কর্তৃপক্ষ জানায়, সরকারি ও পৌরসভার জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জুলাই ১৯, ২০২৬
এপ্রিল ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।