এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী জোরালো অভিযান পরিচালনা এবং সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রাখায় থানা পুলিশের কর্মকর্তাদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে আগৈলঝাড়া প্রেসক্লাব।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানসহ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত অন্য পুলিশ কর্মকর্তারা হলেন—উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান, এসআই মাসুদুর রহমান, এসআই সেলিম রেজা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক আজিজ।
প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মানিক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি সরদার হারুন রানা, সাবেক সভাপতি কে এম আজাদ রহমান, সিনিয়র সহ-সভাপতি রিপন বিশ্বাস, সহ-সভাপতি আকাশ মাহমুদ ও সবুজ সরদার।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাসসহ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কার্যক্রমকে আরও কার্যকর করতে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্যের আদান-প্রদান জরুরি।
সভায় স্থানীয় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং জনস্বার্থে অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের মধ্যকার এই পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জুন ১৯, ২০২৫
আগস্ট ২৮, ২০২৫
মার্চ ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২২ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।