আগৈলঝাড়ায় ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
৩ অক্টোবর, ২০২৬ ১০:৫২ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম সজীব (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত সজীব উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের বাবুল সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের চাঁন্দের বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাজারের লালন মোল্লার চায়ের দোকানের সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে সজীবের দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক সজীবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।