এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ পাট অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৫টি ইউনিয়নের পাট চাষীদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনীত কুমার রায়, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা তানজিলা রহমান বিথী, গৌরনদী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ প্রমুখ।
কর্মশালায় উপজেলার ৫টি ইউনিয়ন থেকে নির্বাচিত ৬০ জন প্রান্তিক পাট চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে বক্তারা পাটপণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং মানসম্মত পাটবীজ সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উন্নত ও আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কীভাবে পাটের ফলন বাড়ানো যায়, সে বিষয়ে চাষীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া চাষীরা জানান, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ তাদের আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে লাভজনকভাবে পাট চাষ করতে উৎসাহিত করবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এই উদ্যোগ একদিকে যেমন পাট চাষীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তুলবে, অন্যদিকে দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফেব্রু ১১, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।