এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবে শুক্রবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন উপজেলার রত্মপুর ইউনিয়নের বেলুহার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান ভূঁইয়া। প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল রিপন।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শামীমুল ইসলাম শামীম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সরদার হারুন রানা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কে এম আজাদ রহমান এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা হাসান কাজী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস, দপ্তর সম্পাদক ও ৭১ টিভির প্রতিনিধি স্বপন দাস, তথ্য ও প্রচার সম্পাদক এবং দৈনিক খোলাচোখ প্রতিনিধি মো. মনিরুজ্জামান, দৈনিক কালবেলা প্রতিনিধি বরুন বাড়ৈ, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মৃদুল দাসসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান ভূঁইয়া তার ইউনিয়নে মাদকবিরোধী নানা কার্যক্রমের কথা তুলে ধরেন এবং এ লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সেপ্টেম্বর ১২, ২০২৬
অক্টোবর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।