এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক অনুষদ) ভর্তি পরীক্ষা শুক্রবার (২ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে দেশের ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও ছিল একটি কেন্দ্র।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে আয়োজিত এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৪ শতাংশ। কেন্দ্রটি ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ছিল সর্বোচ্চ প্রস্তুতি।
পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের অর্থ ও সময় বাঁচছে। একই সঙ্গে দূরদূরান্ত থেকে যাতায়াতে যে ভোগান্তি হতো, তাও অনেকটা কমেছে। পরীক্ষার কেন্দ্র হিসেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ।”
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নিয়মিত ও স্বচ্ছভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে—যেখানে মেধা ও পরিশ্রমের ভিত্তিতে তাদের সামনে উন্মোচিত হবে উচ্চশিক্ষার দ্বার।
মার্চ ২০, ২০২৫
মার্চ ১০, ২০২৫
সেপ্টেম্বর ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।