এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে সাংবাদিকপুত্রসহ দুই কিশোরকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের শ্রীরামকাঠি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. নাঈম শেখ (৩০) উপজেলার দক্ষিণ জয়পুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে। তিনি এ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক এক নম্বর আসামি ছিলেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাঈম শেখের নেতৃত্বে দুটি অপহরণের ঘটনায় মামলা হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে প্রমাণ মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।” শনিবার (৩ মে) তাকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ রাত ৮টার দিকে উপজেলার সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক উথান মন্ডলের পুত্র উৎসব মন্ডল (১৫) এবং পিরোজপুর শহীদ জিয়া মহাবিদ্যালয়ের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী সাজ্জাদ শেখ (পিতা: বাবুল শেখ) মোটরসাইকেলে করে পিরোজপুর যাওয়ার পথে চৌঠাইমহল স্টিল ব্রিজ এলাকায় অপহরণের শিকার হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, অপহরণকারীরা তাদের অজ্ঞান করে দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে আটকে রাখে এবং মোবাইল ফোনে অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পর তাদের মুক্তি দেয়।
পুলিশ জানায়, এ ঘটনায় নাজিরপুর থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা দায়ের করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।