এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তাঁর একটি পা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত আব্দুর রহিম পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বরত রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী আব্দুর রহিমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। এ সময় পিটিয়ে তাঁর বাঁ পা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেন স্বজনেরা।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত আব্দুর রহিমের বড় ভাই সেকান্দার শেখ বলেন, “১০ থেকে ১২ জন মিলে পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মাথার বিভিন্ন অংশ জখম করা হয়েছে। এছাড়া তাঁর বাঁ পা পিটিয়ে ভেঙে দেওয়াসহ পায়ের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে।”
ঘটনার নিন্দা জানিয়ে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আব্দুর রহিমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে। আমরা অবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এপ্রিল ৩, ২০২৫
জানু ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৯ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।