এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাখারীকাঠি ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক মোঃ মাজেদুল ইসলাম ডালিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি মোঃ নাসির আহমেদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের অন্তর্গত ৫নং শাখারীকাঠী ইউনিয়ন শাখার কৃষকদলের আহ্বায়ক মোঃ মাজেদুল ইসলাম ডালিম এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হইল। বহিষ্কারাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিল্টন বলেন, তার ব্যপারে জেলা কমিটির নিকট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পত্র প্রদান করলে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদান করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।