এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে পিরোজপুর জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলার ৪৬৩টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ২ হাজার ৯৭৬ জন আনসার ও ভিডিপি সদস্য।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৭টি উপজেলার সবকটি মণ্ডপকে নিরাপত্তার স্বার্থে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ বিষয়ে পিরোজপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট/অ্যাডজুট্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত জানান, মণ্ডপগুলোর ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘অধিক গুরুত্বপূর্ণ’ মণ্ডপগুলোতে ৮ জন করে এবং ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ মণ্ডপগুলোতে ৬ জন করে সদস্য নিয়োজিত রয়েছেন। প্রতিটি মণ্ডপের নিরাপত্তা টিমে বাধ্যতামূলকভাবে ২ জন করে নারী আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রমে নারী সদস্যরা ২১ অক্টোবর পর্যন্ত এবং পুরুষ সদস্যরা ২২ অক্টোবর প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
এদিকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবেলার জন্য ৬ সদস্যের একটি বিশেষ ‘আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম’ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি নিশ্চিত করতে ভাতাভোগী সদস্যদের সমন্বয়ে নিয়মিত টহল দলের (পেট্রলিং টিম) নজরদারি অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সেপ্টেম্বর ১৬, ২০২৫
নভেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।