পিরোজপুরে বেকুটিয়া সেতু রক্ষার লোহার পাইপ চুরি : ইউনিয়ন বিএনপি'র সভাপতি সহ আটক-৯

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৫ অক্টোবর, ২০২৬ ১০:৪৯ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে বেকুটিয়া সেতু রক্ষার লোহার পাইপ চুরি : ইউনিয়ন বিএনপি'র সভাপতি সহ আটক-৯

পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বেকুটিয়া সেতু) নিচ থেকে সরকারি লোহার পাইপ চুরির সময় শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.হেমায়েত বেপারিসহ ৯জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।

‎‎পুলিশ সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একটি চক্র সেতুর নিচে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে সরকারি লোহার পাইপ কেটে চুরির উদ্দেশ্যে জড়ো করছিল। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

‎পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম জানান,আটক ব্যক্তিদের মধ্যে হেমায়েত বেপারির চুরির ঘটনায় সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎এদিকে, এ ঘটনায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত করে হেমায়েত বেপারির সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

‎পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।