এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পৈকখালী ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. আবুল বাশার তালুকদার (৩০), একই এলাকার নুরুল আমিনের ছেলে মো. হাফিজুর রহমান (৩০) এবং দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া ওয়ার্ডের মৃত দুলাল সরদারের ছেলে মো. আরিফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৈকখালী ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই তিন যুবককে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে ভান্ডারিয়া থানায় নিয়ে আসা হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেপ্তার তিন যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শনিবার পিরোজপুর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
সেপ্টেম্বর ১২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।