এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাউখালী উপজেলা শাখার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় কাউখালী উপজেলা বিএনপি'র কার্যালয়ে দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এবং জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নবনির্বাচিত কাউখালী উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জুবায়ের হোসেন, সদস্য সচিব হাফেজ মাওলানা বনি আমিন, মাওলানা আবু বক্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা ইবাদত হোসেন।
উপস্থিত নেতাকর্মীরা একযোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করেন এবং দেশবাসীর কল্যাণ কামনা করেন।
নভেম্বর ৩০, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৬
নভেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।