এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের ইন্দুরকানী থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবিরের বিশেষ উদ্যোগে হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পূর্বে বালিপাড়া ইউনিয়নের দারুল উলুম বাড়িপাড়া কওমি মাদ্রাসার জামে মসজিদে এ সভার আয়োজন করা হয়।
আলোচনায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “উপজেলার প্রতিটি নাগরিককে অপরাধ নির্মূলে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মাদক,চাঁদাবাজ ও সন্ত্রাস দমনে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে, তবে জনসম্পৃক্ততা ছাড়া এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়।” এ সময় তিনি জরুরি যোগাযোগের জন্য তার মোবাইল নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুলিশি যোগাযোগ নম্বর মুসল্লিদের হাতে তুলে দেন।
উপস্থিত মুসল্লিগণ ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইন্দুরকানীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মার্চ ১৩, ২০২৫
মার্চ ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।