এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে আমিনুর রহমান ডিগ্রি কলেজে শুক্রবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হলো অভিভাবক–শিক্ষার্থী সমাবেশ–২০২৫। সকাল থেকেই কলেজ কক্ষে প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মিলনমেলা জমে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ তানভীর রহমান। তিনি বলেন, শিক্ষার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকের সমন্বিত পদক্ষেপ অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি কলেজের উন্নয়নধারা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আমিনুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—কলেজ প্রতিষ্ঠাতা মিজানুর রহমান কাবুল, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী সরদার, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ফারুক রেজা লেলিন, সমাজসেবক জিয়াউল হক বাচ্চু এবং প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
সমাবেশে অংশ নেওয়া অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশ সুরক্ষায় মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। তারা কলেজের সার্বিক উন্নতি, শৃঙ্খলা ও ফলাফলের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কলেজ প্রশাসনের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে সমাবেশটি এক প্রাণবন্ত আয়োজনে পরিণত হয়।
ফেব্রু ১৬, ২০২৬
ডিসেম্বর ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।