এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পেঁয়াজ পচে যাওয়ার সমস্যায় প্রতি বছরই ভোগেন কৃষকরা। এই সমস্যার সমাধানে মাগুরার মহম্মদপুরে কৃষকদের মাঝে বিতরণ করা হলো আধুনিক ‘এয়ার-ফ্লো মেশিন’। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ৫০ জন কৃষকের হাতে এই মেশিন তুলে দেওয়া হয়।
২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুস সোবহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিমিট, যশোরের রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ মফিজুর রহমান ও এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ এ কে এম জসিম উদ্দিন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, আধুনিক এই এয়ার-ফ্লো মেশিন পেঁয়াজের পচন রোধ করে ৯ মাস পর্যন্ত সংরক্ষণে সক্ষম। এতে কৃষকরা মৌসুম শেষে ইচ্ছেমতো সময়ে বাজারে পেঁয়াজ ছাড়তে পারবেন এবং ন্যায্যমূল্য পেয়ে লাভবান হবেন।
কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান বলেন, “উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষককে একটি করে মোট ৫০টি এয়ার-ফ্লো মেশিন দেওয়া হয়েছে। একটি মেশিনে ৩০০ মন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। তবে এজন্য কৃষককে একটি ঘর তৈরি করতে হবে, যেখানে মাচার ব্যবস্থা থাকবে।”
উল্লেখ্য, কৃষিপণ্য সংরক্ষণের ক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।