এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার (২৪ শে ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হেলাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতার ব্যানারে পবিত্র মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতার আহবায়ক জনাব মোঃ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন সাবেক শিবির নেতা জাকির হোসেন মাস্টার, রবিউল ইসলাম, রিয়াদুল ইসলাম শাহীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কবির হোসেন, কেশরগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মালেক, আশিকুর রহমান, আব্দুল্লাহ অনন্তপুরি, তাহমিদ তালুকদার প্রমুখ।
অধ্যাপক মোঃ জসিম উদ্দিন বলেন, যারা ভোটে অনিয়ম করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, আল্লাহ তাদের পরকালে বিচার করবেন। আমরা এর আগেও দেখেছি ফুলবাড়ীয়ায় দিনের বেলায় ভোট ডাকাতি করে আমাদের পরাজিত করা হয়েছিলো, এইবারও দেখলাম রাতের বেলায় ভোট চোরদের অত্যাচারে মানুষ তাদের রায় সঠিক ভাবে প্রয়োগ করতে পারে নাই। আমরা এই সব বিষয় কে দারুণ ভাবে ধিক্কার জানাই। আমাদের লড়াই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে চলবে ইনশাআল্লাহ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।