এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফুলবাড়ীয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মু. কামরুল হাসান মিলন, সংসদ সদস্য, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসন।
সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ, থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া প্রতিরোধ, চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ এবং সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, মাদক, জুয়া ও অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফুলবাড়ীয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর থাকার আহ্বান জানান এবং সাধারণ জনগণকে অপরাধ দমনে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনস্বার্থে যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং উপজেলা প্রশাসন সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।