এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিল কিংবা আইনি জটিলতায় ফেলে বিপ্লবীদের হয়রানি করা হলে এর পরিনাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি স্পষ্ট করে বলেছেন, এমন ষড়যন্ত্র সফল হলে শুধু ছাত্রনেতৃবৃন্দ নয়, জামায়াত, বিএনপি কিংবা এনসিপি—আওয়ামী বিরোধী কোনো শক্তিই এর হাত থেকে রেহাই পাবে না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।
সাদিক কায়েম তাঁর পোস্টে উল্লেখ করেন, জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে এবং গণভোট ও জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে একটি পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বিশেষ করে আন্দোলনকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা ‘সুরক্ষা অধ্যাদেশ’ বাতিলের ষড়যন্ত্রকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন।
তিনি আরও অভিযোগ করেন, তথাকথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে পতিত আওয়ামী স্বৈরাচারের উদ্দেশ্যপ্রণোদিত এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। কিছু গণমাধ্যম দাবি করছে যে, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’ রয়েছে—এমন গুঞ্জন পরিস্থিতিকে আরও জটিল ও রহস্যময় করে তুলছে।
বিপ্লবীদের হেনস্তা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ডাকসু ভিপি লেখেন, "যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল বা আইনি মারপ্যাঁচে ফেলে বিপ্লবীদের হেনস্তা করার কোনো ষড়যন্ত্র সফল হয়, তবে এর ভুক্তভোগী হতে হবে সম্মুখসারির ছাত্রনেতা থেকে শুরু করে জামায়াত, বিএনপি ও এনসিপির শীর্ষ নেতাদেরও। এমনকি দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আইনি মারপ্যাঁচে হুকুমের আসামি হয়ে যেতে পারেন।"
বিপ্লবের আকাঙ্ক্ষা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে পতিত ফ্যাসিস্ট ও তাদের সুবিধাভোগীদের সব ধরনের অপতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। একইসাথে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করে জুলাইয়ের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে জাতীয় জীবনে বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানান তিনি।
ফেব্রু ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ক্রিকেট | ৩০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।