এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা-২ আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সুযোগ্য পুত্র মিথুন রায় চৌধুরী ‘সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মহম্মদপুর সদর বাজারে এই কর্মসূচি শুরু করেন।
লিফলেট বিতরণের মাধ্যমে তিনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দালালি ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মিথুন রায় চৌধুরী জানান, এলাকায় কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। এমনকি তাঁর নিজ দল বিএনপির কোনো নেতাকর্মী বা অন্য কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাৎক্ষণিকভাবে তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে জানানোর অনুরোধ করেছেন তিনি। একইসঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন এই বিএনপি নেতা।
এলাকায় সুশাসন প্রতিষ্ঠা এবং অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। লিফলেট বিতরণকালে মহম্মদপুর উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালে অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী মহম্মদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার উন্নয়নে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আহ্বান জানান। প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। প্রেসক্লাব কর্তৃপক্ষ এই জনকল্যাণমূলক উদ্যোগকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মে ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।