এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ডাংগাপাড়া বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম.বি. বাকের।
সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবির হোসাইন এবং উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাস্টার নজরুল ইসলাম।
জনসভায় বক্তারা ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী’র ভূমিকা, ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, নৈতিকতা ও মানবকল্যাণভিত্তিক নেতৃত্বই পারে দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে।
এ সময় পলাশবাড়ীয়া ইউনিয়নের জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আগস্ট ২২, ২০২৬
জুলাই ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।