এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় পরিবর্তন আনা হয়েছে। বর্তমান চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামকে সরিয়ে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী মো. আমিনুল ইসলামকে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের সই করা ওই আদেশে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’-এর ধারা ৭ অনুযায়ী জনস্বার্থে এই নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাডভোকেট আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এই পদের জন্য নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
একই আদেশের মাধ্যমে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা মো. তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম গতিশীল করতে এবং আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই রদবদল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফেব্রু ১৭, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১০ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।