এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় পুনরায় চালু হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এই পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে মেনশন করে লিখেছেন, ‘হাসনাত আবদুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’
মূল স্ট্যাটাসের পাশাপাশি মন্তব্যের ঘরেও নিজের অনড় অবস্থানের কথা জানান এই এনসিপি নেতা। তিনি লেখেন, ‘২৪-এর হত্যাকাণ্ড ও শহিদ ওসমানের খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়বো।’
রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি করা এই পোস্টটিতে নেটিজেনদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। খবরটি লেখা পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ স্ট্যাটাসটিতে রিয়েক্ট দিয়েছেন। এছাড়া পোস্টটির নিচে ৬ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে এবং প্রায় এক হাজার ব্যবহারকারী এটি শেয়ার করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে জনমনে নানা আলোচনা চলছে। এমন সময়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে এনসিপির পক্ষ থেকে বিভিন্ন সময় ২৪-এর শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবি জানানো হয়েছে।
সম্প্রতি এনসিপির বছরপূর্তি উদ্যাপন উপলক্ষে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, যারা বর্তমানে দলের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে।
জুলাই ২৯, ২০২৬
ডিসেম্বর ২৭, ২০২৫
মার্চ ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফুটবল | ১১ অক্টোবর, ২০২৬
বলিউড | ১১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১১ অক্টোবর, ২০২৬
ভারত | ১১ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।