এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ও মোঃ আজাদ খানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার মাদক নির্মূল, সন্ত্রাস দমন, দুর্নীতি প্রতিরোধ ও অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি তাদের সেবক হিসেবে কাজ করতে চাই। চরভদ্রাসনের উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক ও সুন্দর উপজেলা গড়ে তোলাই আমার লক্ষ্য।"
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।