এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"গণতন্ত্র রক্ষায় যে কোন ধরনের লড়াইয়ে আমরা প্রস্তুত আছি। আওয়ামীলীগ যদি আবার ফিরে আসে, তাহলে বিএনপির নেতৃবৃন্দকে ধান ক্ষেত, পাট ক্ষেতে ঘুমাতে হবে, শান্তিতে রাত কাটাতে পারবেন না" এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়ন কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগকে দলে নিয়ে দল ভারী করার চেষ্টা করছে তারা সেটা করবেন না। নিজের দলের ভাইদের উপর অত্যাচার কইরেন না। পাঁচ তারিখে হাসিনার পতন হয়েছে ঠিকই তবে নানাবিদ ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে তারা। সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটের অধিকার আদায়ের জন্য যদি আবার রাজপথে ডাক আসে প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে।
উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছরের দুঃশাসন আমরা ভুলি নাই আমরা হাসিনার সাথে চোখে চোখ রেখে কথা বলেছি অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি তারপরও হাসিনার শাসন আমরা মেনে নেই নাই।
সমাবেশে ফুলসূতী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সদস্য গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এ্যাড, লিয়াকত আলী বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি বিলাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইয়াদ, যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।