এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে বামনগাঁও বাজারের ভেতর চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। প্রথমে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা গভীর রাতে কার্যালয়টিতে আগুন দিয়ে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, ভোররাতে বিএনপি কার্যালয়ে আগুন লাগার খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
আগস্ট ২৫, ২০২৬
নভেম্বর ১৬, ২০২৬
নভেম্বর ১৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।