জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে গোপালগঞ্জে গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্কঃ
১৭ নভেম্বর, ২০২৬ ১১:০২ এএম
শেয়ার করুন:
জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে গোপালগঞ্জে গ্রেপ্তার ৭

গোপালগঞ্জে জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামরুল মুনিরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে বিক্ষোভ মিছিলের চেষ্টা চালানো হয়। একই সঙ্গে টুঙ্গিপাড়ায়ও কিছু ব্যক্তি জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এআইজি কামরুল মুনিরা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে। এছাড়া গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে দেশের সামগ্রিক স্থিতিশীলতা রক্ষা এবং শিল্পাঞ্চল—বিশেষ করে তৈরি পোশাক খাতের উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা রুখতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। একই সঙ্গে নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্মকর্তাদেরও সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।