মিরপুরে বাসে আগুন, আটক ২

অনলাইন ডেস্কঃ
১৭ নভেম্বর, ২০২৬ ১০:৫৮ এএম
শেয়ার করুন:
মিরপুরে বাসে আগুন, আটক ২

রাজধানীর মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ‘রাজধানী পরিবহন’-এর একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রো-ব-১৩-০৬৬৫ নম্বরের রাজধানী পরিবহনের বাসটিতে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। 

ঘটনার পরপরই দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগ ও নাশকতার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।